ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবি উপাচার্যের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত, ১৯ মার্চ জিএসটি ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১২:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ Time View
Print

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৯ মার্চ থেকে শুরু হবে এ ভর্তি পরীক্ষা।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক), ২০ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ও ‘ডি’ ইউনিটের (আর্কিটেকচার) পরীক্ষা এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে ২০ মার্চ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে অনলাইনে অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। সভায় ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (পবিপ্রবি) দেওয়ার সিদ্ধান্ত হয়।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় বলে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবার ২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পবিপ্রবি। এর সঙ্গে নতুন প্রতিষ্ঠিত আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে ভর্তি আবেদনের সময়সূচি, আবেদন ফি, পরীক্ষাকেন্দ্রসহ অন্যান্য বিস্তারিত তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পবিপ্রবি উপাচার্যের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত, ১৯ মার্চ জিএসটি ভর্তি পরীক্ষা

Update Time : ১২:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬