ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:১৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View
Print

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয়।
​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজখেতের পাশে কুঁড়েঘরের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।
​এ ঘটনায় ভিকটিমের ভাই স্বপন কর্মকার (৪২) বাদী হয়ে আজ বুধবার মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০, সংশোধনী/০৩-এর ৯/১ ধারায়) একটি মামলা করেন। মামলা করার পরপরই মহেশপুর থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আনিছুর রহমান মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত সোনাই মণ্ডলের ছেলে।
​মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান ঘটনা ও আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

Update Time : ১০:১৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬