সংবাদ শিরোনাম :
সিজারের ৪ দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকে জরিমানা ও সিলগালা
Reporter Name
- Update Time : ০৯:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

জীবননগর প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগরে নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে জরিমানা ও সিলগালা করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জীবননগর শহরে অবস্থিত ক্লিনিকটিতে এ অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।
অভিযানে ক্লিনিকটির প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটির মালিক সোজা উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।
এর আগে ওই ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের চার দিন পর এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযানকালে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag :



















