দেবহাটায় বাসের ধাক্কায় মৎস্য ব্যবসায়ী নিহত, আটক বাস
- Update Time : ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৩ Time View

হযরত আলী
সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে দেবীশহর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
নিহত আব্দুল আলিম উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীরহাট বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আব্দুল আলিম। পথিমধ্যে দেবীশহর এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী ‘কাজী এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসের (রেজিস্ট্রেশন নম্বর: সিরাজগঞ্জ ব ১১-০০৮৬) সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা ব্লিচ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, খবর পেয়ে পুলিশ






















