ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসার অনুষ্ঠানে শিক্ষকদের উপেক্ষা, প্রশ্নের মুখে আয়োজক কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : ১১:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / ৫৭ Time View
Print

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনীঃ
লেমুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ শিক্ষা বর্ষের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ঘিরে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও সমালোচনা। অভিযোগ উঠেছে, মাদ্রাসার নিজস্ব এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি।
জানা যায়, প্রতি বছরের মতো এবারও পরীক্ষার্থীদের জন্য বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানের মূল মঞ্চের সামনের আসন বিন্যাস নিয়ে দেখা দেয় বিতর্ক। যেখানে মাদ্রাসার শিক্ষকদের বসার কথা ছিল, সেখানে তাদের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়নি বলে অভিযোগ করেন একাধিক শিক্ষক।
এ বিষয়ে শিক্ষক মহলের অভিমত, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকরা হচ্ছেন মূল অভিভাবকস্বরূপ। অথচ তাদের উপেক্ষা করে অন্যদের অগ্রাধিকার দেওয়া দুঃখজনক এবং অপ্রত্যাশিত। অনেকেই মনে করছেন, ভারপ্রাপ্ত সুপার মহোদয় হয়তো বিষয়টি অনিচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন, তবে এর ফলে অনুষ্ঠানের সৌন্দর্য ও শৃঙ্খলা ব্যাহত হয়েছে।
কিছু শিক্ষক আক্ষেপ করে বলেন, “এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং মাদ্রাসার নিজস্ব একটি ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন। এখানে শিক্ষকদের সম্মানই হওয়া উচিত ছিল সর্বাগ্রে।” তারা আরও বলেন, এমন আয়োজনের নামকরণ ও ব্যবস্থাপনায় যদি বিভ্রান্তি তৈরি হয়, তবে সেটি প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য ইতিবাচক নয়।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের অনুষ্ঠানে সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত করা একটি নৈতিক দায়িত্ব।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এ ধরনের আয়োজনে আরও সতর্কতা ও সমন্বয় প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।
এই ঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং আশা করা হচ্ছে, আগামীতে এমন ভুল আর পুনরাবৃত্তি হবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাদ্রাসার অনুষ্ঠানে শিক্ষকদের উপেক্ষা, প্রশ্নের মুখে আয়োজক কর্তৃপক্ষ

Update Time : ১১:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬