শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব আশেক এলাহী মুন্না
- Update Time : ০৯:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৩৮ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।নতুন কমিটিতে সোলাইমান কবিরকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্য সচিব করা হয়েছে। উক্ত আহবায়ক কমিটিতে জি এম মাসুদুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অধ্যাপক আবু সাঈদ, গোলাম আলমগীর, আবুল কালাম মোড়ল, মো. আমজাদুল ইসলাম আমজাদ, জহুরুল হক আপ্পু, আবুল খায়ের মল্লিক, গাজী শহীদুজ্জামান, আজিজুল হক সরদার ও গাজী শাহ আলমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া মাস্টার আব্দুল ওয়াহেদ ও অ্যাডভোকেট আব্দুস সালামকে সম্মানিত সদস্য এবং জি এম লিয়াকত আলী, জি এম সাদেকুর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, আব্দুর রশিদ ঢালী, মো. আবুল কাশেম মোড়ল, মো. কামরুজ্জামান, মো. নুরুজ্জামান, জি এম আবু ইউসুফ, আসাদুজ্জামান মিঠু, আব্দুল মজিদ, আবিদ হাসান, আব্দুর রাজ্জাক, মো. আশরাফ সরদার, মো. ফজলুল হক, মোছা. হালিমা কামরুল, মো. মাসুদ ও মো. সাহারাত হোসেনকে সদস্য করা হয়েছে।নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে শ্যামনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।



















