“রাসুলুল্লাহ্ (দ.)-এর জীবন-দর্শন এবং সুফিয়ায়ে কেরামের শিক্ষার আলোকে সন্তানদেরকে লালনপালন করা হলে সন্তানরা পরিপূর্ণ ইসলামী নৈতিকতায় বেড়ে উঠবে” — শাইখ ড. সাইফুল আযম আজহারী
- Update Time : ০৪:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ১৩ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় বিশেষ মহিলা মাহফিল ২৪শে জুলাই শুক্রবার বিকেলে নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গুলেনারা সিদ্দিকী শবনম-এর উপস্থাপনায় “রাসুলুল্লাহ্ (দ.)-এর আদর্শে প্যারেন্টিং: স্নেহ, আত্মিক বন্ধন ও পারস্পরিক যোগাযোগ” বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ ‘নর্থ ব্রন্সক ইসলামিক সেন্টার’-এর সম্মানিত খতীব ও পরিচালক শাইখ ড. সাইফুল আযম বাবর আজহারী। তিনি তাঁর আলোচনায় বলেন, শিশুদেরকে যথাযথভাবে লালনপালন না করলে আগামীর পৃথিবী অস্থিরতায় রূপ নেবে। তাদের যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আর উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য প্রথমে নিজেকে তৈরি করতে হবে। পবিত্র কোরআনে বর্ণিত হযরত লোকমান (আ.)-এর উপদেশ, রাসুলুল্লাহ্ (দ.)-এর জীবন-দর্শন এবং সুফিয়ায়ে কেরামের শিক্ষার আলোকে সন্তানদেরকে লালনপালন করা হলে সন্তানরা পরিপূর্ণ ইসলামী নৈতিকতায় বড় হয়ে উঠবে।
মাহফিলে কোরআন তেলাওয়াত করেন হামিদা রশিদ সুমাইয়া, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন জান্নাতুল মাওয়া, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন আলিশা আক্তার আলভী, মিফতাহুল জান্নাত, উম্মে সায়মা সাদিয়া, সৈয়দা সিদরাতুল মুনতাহা, রোকেয়া খানম রুকু, ফাতিমা।
সবশেষে মিলাদ-কিয়াম এবং দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিল সুসম্পন্ন হয়।



















