ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৮:৪৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ২৩ Time View
Print

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি); উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ নেতৃবৃন্দ

ফেনী জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। এছাড়াও জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নেতাকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সংস্কৃতির ইতিবাচক বিকাশ, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয় মূল্যবোধকে ধারণ করে সমাজে সচেতনতা সৃষ্টিতে সাংস্কৃতিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি) জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে বলেন, সাংস্কৃতিক অঙ্গনকে ইতিবাচক মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিচিতি সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ফেনী জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের পরিচিতি সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:৪৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬