ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরপিএমপি ডিবির পৃথক অভিযানে গাঁজা উদ্ধার; মাদক কারবারি ও মাদকসেবীসহ ২ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : ০৮:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ২৩ Time View
Print

নিজেস্ব প্রতিবেদন :নবাব
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং মাদক ও অপরাধ দমনে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতির আলোকে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পরিচালিত এসব অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি এবং ইয়াবা সেবনরত অবস্থায় অপর একজনকে গ্রেফতার করা হয়েছে।
🔹 ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার:
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ (একশত) গ্রাম অবৈধ গাঁজাসহ মো. আকরাম হোসেন (৩০)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের পরিচয়:
নাম: মো. আকরাম হোসেন (৩০)
পিতা: মো. জুলফিকার হোসেন
মাতা: মোছা. আফসানা বেগম
ঠিকানা: রামপুরা ভগী বালাপাড়া, ওয়ার্ড নং-১৭, থানা: কোতোয়ালী, রংপুর মহানগর, রংপুর।
🔹 ইয়াবা সেবনের দায়ে আটক ১:
এদিকে একই দিনে অপর এক অভিযানে কোতোয়ালী থানাধীন শাপলা চত্বর সংলগ্ন বালুর মাঠের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় মো. সাব্বির রহমান (২৪)-কে আটক করা হয়।
আটক ব্যক্তির পরিচয়:
নাম: মো. সাব্বির রহমান (২৪)
পিতা: মহব্বত আলী
মাতা: মৃত সাবিনা
স্থায়ী ঠিকানা: বানুপাড়া (প্রাইমারি স্কুলের পিছনে), ওয়ার্ড নং-০৬, থানা: হারাগাছ, রংপুর মহানগর।
বর্তমান ঠিকানা: মা অটো পার্টস, শাপলা চত্বর, থানা: কোতোয়ালী, রংপুর মহানগর।
রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস ও সকল প্রকার অপরাধ দমনে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি সর্বদা তৎপর ও অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আরপিএমপি ডিবির পৃথক অভিযানে গাঁজা উদ্ধার; মাদক কারবারি ও মাদকসেবীসহ ২ জন গ্রেফতার

Update Time : ০৮:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬