কালিগঞ্জে নিখোঁজ শিশুর জবাই করা মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নারীর মৃত্যু
- Update Time : ০৮:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১০১ Time View

হযরত আলী ক্রাইম রিপোর্টার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে নলতা নিখোঁজের পর ফারজানা সুলতানা (৯) নামে এক শিশুর জবাই করা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতার গণপিটুনিতে এক নারীর মৃত্যুর অভিযোগও উঠেছে।
২০ জুলাই সন্ধায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ফারজানা সুলতানা কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের এনামুল হকের মেয়ে। এর আগে শিশুটির নিখোঁজের সংবাদ ছড়িয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে তার সন্ধান চাওয়া হয়।
স্থানীয়দের দাবি, প্রতিবেশী সুমাইয়া নামে এক নারীর ঘর থেকে শিশুটির জবাই করা মরদেহ উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা ওই নারীকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
























