ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে সবুজ ক্যাম্পাস গড়ার ডাক ছাত্রদল নেতা রুমির

Reporter Name
  • Update Time : ০৭:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ১৩ Time View
Print

রাকিব মাহী, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২য় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রুমির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘সবুজ ক্যাম্পাস, সুস্থ পরিবেশ, উজ্জ্বল ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে বিভিন্ন বার্তাসংবলিত লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুরু থেকেই একটি শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব। বর্তমানে বৃক্ষরোপণের মৌসুম চলছে, তাই শিক্ষার্থীদের সচেতন করতে আমরা এ উদ্যোগ নিয়েছি।”

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে রুমি বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস গড়ে তুলি। সবুজ ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।”

এ সময় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জবিতে সবুজ ক্যাম্পাস গড়ার ডাক ছাত্রদল নেতা রুমির

Update Time : ০৭:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬