ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরিফুজ্জামান শরীফকে জীবননগর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : ০৯:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ২৬ Time View
Print

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরিফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জীবননগর প্রেসক্লাব।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় জীবননগর প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শুভেচ্ছা গ্রহণ শেষে শরিফুজ্জামান শরীফ উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “গণমাধ্যম সমাজ ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, জীবননগরের সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থে গৃহীত ইতিবাচক উদ্যোগগুলোও যথাযথভাবে তুলে ধরবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনউদ্দিন ময়েন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একলাছুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন বিশ্বাস, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঠান্ডুসহ দলীয় নেতৃবৃন্দ।

এ সময় জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রিপন হোসেন, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য মো. আতিয়ার রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ।

এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, এমআই আতিয়ার, আব্দুল হাকিম, রফিকুল অনিক সিদ্দিকী তন্ময়সহ অন্যান্য সাংবাদিক।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত প্রশাসকের সফল দায়িত্ব পালন কামনা করে জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাংবাদিক ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরিফুজ্জামান শরীফকে জীবননগর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

Update Time : ০৯:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬