বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর পৌরসভার মেয়র প্রার্থী জনাব মাহাবুর চৌধুরীর নাম ঘোষণা
- Update Time : ০১:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ৫৯ Time View

মো: এরশাদ আলী
স্টাফ রিপোর্টার।
আগামী সারাদেশের আসন্ন পৌরসভা নির্বাচনে রাজশাহীর তানোর উপজেলার তানোর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে সক্রিয়, ত্যাগী, বলিষ্ঠ, দুর্দিনের সাহসী কণ্ঠস্বর তরুণ উদীয়মান জামায়াত নেতা জনাব মো: মাহাবুর চৌধুরীর নাম আজ আনুষ্ঠানিক ভাবে আব্দুলা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষণা করা হয়। সাথে নয়জন কাউন্সিলর ও তিনজন মহিলা কাউন্সিলরের নামও ঘোষণা করা হয়। এই সময় জামায়াতের জেলা ও উপজেলার অনেক নেতা কর্মীগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেন। মাহাবুর চৌধুরীর নাম ঘোষণা হলো উপস্থিত নেতা কর্মী গণ উৎসাহ উদ্দীপনার সহিত স্লোগান শুরু করেন। জামায়াত নেতা কর্মী গণ মাহাবুর চৌধুরী কে বিজয় করতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যত্ত করেন। নব ঘোষিত মেয়র প্রার্থী নেতা কর্মী দের সঙ্গে কোলাকুলির মাধ্যমে কুশল বিনিময়ের করেন এবং তিনি সকলের দোয়া চান যেন মেয়র বিজয়ী হয়ে জনগণের কল্যাণে কাজ করতে পারেন। বিস্তারিত ভিডিও চিত্রে…




















