ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ২৮ Time View
Print

মো: শিহাব মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।
গ্রেপ্তারকৃতরা হলেন— বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।
রোববার (২১ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ। জানা যায়, জামালপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২০ জুন) বিকেলে ডিবি-১ এর সদস্যরা জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ পাখিমারা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় মদ বহনের সময় ওই দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন জেলায় সরবরাহ করতো। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদকমুক্ত জামালপুর গড়তে জেলা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জামালপুরে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২

Update Time : ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬