ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. মহিবুল আহসানকে জিয়া গবেষণা পরিষদের অভিনন্দন
- Update Time : ০৮:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৩২ Time View

মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসার্স এসোসিয়েশনের ১১তম সাধারণ নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হওয়ায় ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও পটুয়াখালীর কৃতি সন্তান ড. মহিবুল আহসানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে শহীদ জিয়া গবেষণা পরিষদ।
শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান আনিস এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ড. মহিবুল আহসানের মতো দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ একজন কর্মকর্তার নেতৃত্ব দেশের উচ্চশিক্ষা প্রশাসন, বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা এবং নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ড. মহিবুল আহসানের নেতৃত্বে উচ্চশিক্ষা খাতের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম আরও বেগবান হবে এবং ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত শিক্ষাবিষয়ক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেও ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে এবং তাঁর নেতৃত্বে ইউজিসি’র কর্মকাণ্ড আরও গতিশীল ও সেবামুখী হবে।
শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক তালুকদার এক শুভেচ্ছা বার্তায় বলেন, ড. মহিবুল আহসানের এই বিজয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়,বরং উচ্চশিক্ষা প্রশাসনে দক্ষ ও যোগ্য নেতৃত্বের প্রতি কর্মকর্তাদের আস্থার প্রতিফলন।
এদিকে শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. সগিরুল ইসলাম মজুমদার বলেন, ড. মহিবুল আহসান একজন গ্রহণযোগ্য, সৎ ও কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে ইউজিসি’র কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।
উল্লেখ্য, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম সাধারণ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়ে ড. মহিবুল আহসান দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন।



















