ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অনলাইনে আর্থিক প্রতারণা সিআইডির অভিযানে গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : ১১:০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ১০ Time View
Print

নিজেস্ব প্রতিবেদন:
অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অনলাইনে আর্থিক প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (CID)। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাকিবুল হোসেন (২৬ পিতা- মোঃ আনিছুর রহমান, থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারী, ০২। মোঃ রনি ইসলাম ওরফে খাজা মোহাম্মদ আলী(১৯), পিতা- মোঃ রফিকুল ইসলাম, থানা-তারাগঞ্জ, জেলা-রংপুর। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ৫টি Android Mobile Phone, ১টি Button Mobile Phone এবং ১২টি SIM Card জব্দ করা হয়। CID Cyber Police Center-এর একটি অভিযানিক দল নীলফামারী জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
প্রতারক চক্রটি ভিকটিমকে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা বলে বিকাশের মাধ্যমে কয়েক দফায় মোট ১,৪৬,৪০০ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ভিকটিম CID Cyber Police Center-এ অভিযোগ দায়ের করলে বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভিকটিমকে মামলা করার পরামর্শ দেওয়া হয় এবং গত ২ জুন ২০২৬ তারিখে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়।
তদন্তে জানা যায়, প্রতারকরা গোপনীয়তা বজায় রেখে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগের জন্য অনলাইন থেকে অর্থের বিনিময়ে একটি Australian Number সংগ্রহ করে IMO খোলে। এছাড়া মোঃ রনি ইসলাম ‘খাজা মোহাম্মদ আলী’ ছদ্মনাম ব্যবহার করে একটি Fake Facebook Page খুলে অস্ট্রেলিয়া নেওয়ার বিষয়ে বিভিন্ন Video প্রকাশ করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করত। এ কাজে মোঃ রাকিবুল হোসেন প্রত্যক্ষভাবে সহযোগিতা করত এবং বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন পরিচালনায় সহায়তা দিত। সাধারণ মানুষ সরল বিশ্বাসে তাদের কাছে অর্থ প্রদান করে প্রতারণার শিকার হতেন। মামলাটি বর্তমানে CID-এর তদন্তাধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অনলাইনে আর্থিক প্রতারণা সিআইডির অভিযানে গ্রেফতার ২

Update Time : ১১:০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬