সংবাদ শিরোনাম :
দক্ষিণ ফটিকছড়িতে অটোরিকশা দূর্ঘটনায় এক মহিলার মৃত্যু
Reporter Name
- Update Time : ০৭:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১০৯ Time View

চট্টগ্রাম, বিশেষ প্রতিনিধি:
ফটিকছড়ি নানুপুর বাজার উত্তর পার্শ্বে সৈয়দ পাড়ার সামনে ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে। এই ঘঠনায় এক মহিলার চোখ উপড়ে গিয়ে রাস্তায় পরে আছে বলে পথচারীরা জানান।

মহিলার বিস্তারিত যা জানা গেল-তার শ্বশুর বাড়ি ধর্মপুর আজাদী বাজারের পূর্বে বিসমিল্লাহ জামে মসজিদের পূর্ব পাশে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনাব আব্দুস সালামের স্ত্রী বলে জানা যায়। তিনি আজ বিকেলে তার প্রবাস ফেরত ভাইকে দেখতে তার বাপের বাড়ি চাড়া লিয়া হাটে যাওয়ার জন্য অটোরিকশা করে বের হয়েছিল। পথিমধ্যে অপর গাড়ির সাথে অটোরিকশা ধাক্কা খেলে তিনি ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
স্ত্রী এর মৃত্যু তে স্বামী আবদুস সালাম কান্নায় ভেঙ্গে পরেন এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Tag :




















