শ্যামনগরে বিজিবির অভিযানে বালুভর্তি দুইটি কার্গো বোর্ড সহ আটক ৫
- Update Time : ০৬:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ২৩ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঝাঁপার চর থেকে দুইটি বালুভর্তি কার্গো বোর্ড সহ পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।রবিবার (১৪ জুন) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব পিএসসি এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ঝাঁপার চর থেকে দুটি কার্গো বোর্ডসহ ৫জনকে আটক করে।আটককৃতরা হলেন, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জাবিরুল ইসলাম।তথ্যানুসন্ধানে জানা যায়, পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে প্রতিনিয়ত কয়েকজন বালুখাদক প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নীলডুমুর ১৭ বিজিবি অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান পরিচালনা করে, সেখান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ৫জনকে আটক করা হয় এবং বালুভর্তি দু’টি কার্গো বোর্ড জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বিজিবি।




















