মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- Update Time : ০৬:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ২৯ Time View

নিজস্ব প্রতিনিধি:
ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে,মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-বন ও প্রাণী সংরক্ষণ বিষয়ক সহ সম্পাদক মামুন হোসেন।
সভাপতিত্ব করেন মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তফা।
সঞ্চালনায় ছিলেন মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রানা।
এসময়ে আর উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।




















