এডুকেশনাল এক্সিলেন্ট সাপোর্ট টিমের আয়োজনে রাউজানে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
- Update Time : ০৩:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১৪ Time View

শ্রী সুপণ বিশ্বাস,স্টাফ রিপোর্টার-চট্টগ্রামঃ
“মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে রাউজান উপজেলা হল প্রাঙ্গণে এডুকেশনাল এক্সিলেল সাপোর্ট স্কিম (EESS)’র আয়োজনে,
Science project and innovation Idea Showcasing programme
অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে ২০ টিরও অধিক বিদ্যালয় ও কলেজ সম্মিলিতভাবে অংশগ্রহণ করে। রাউজান উপজেলার একাডেমিক সুপারভাইজার স্বপন চন্দ্র চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায়
প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জনাব এস.এম রাহাতুল ইসলাম।
রাউজান সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক শর্ব্বরী দে রাত্রির অনিন্দ্য সুন্দর সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক আতোয়ার রহমান,পশ্চিম আধার মানিক গুজরা রামমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন বড়ুয়া, শিক্ষিকা শেম্পু বড়ুয়া,
শিক্ষক সত্যজিৎ বড়ুয়া,
রাহুল কুমার দে,নিকসন বড়ুয়া সহ প্রমুখ।
এবারের আয়োজিত বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের নিজস্ব প্রতিভাকে কাজে লাগিয়ে মানবকল্যাণে ব্যবহার উপযোগী প্রজেক্ট বানিয়ে হল প্রাঙ্গণে সকল অতিথিদের সামনে তাদের উদ্ভাবনী চিন্তার প্রতিফলন উপস্থাপন করে। উল্লেখ্য যে,উক্ত বিজ্ঞান মেলায় ১ম স্থান অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,২য় স্থান অর্জন করেছে রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিউশন,
৩য় স্থান অর্জন করেছে রাউজান আর আর এ সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।
সম্মানিত অতিথিবৃন্দরা বলেন,নবিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি করে।এছাড়াও এর মাধ্যমে তারা নানা মঙ্গলকর প্রযুক্তি উদ্ভাবন করে বিজ্ঞানকে মানবজীবনের সঙ্গে যুক্ত করতে সাহায্য করে। শিক্ষার্থীরা বিজ্ঞানের আশীর্বাদকে জগত কল্যাণে কাজে লাগানোর উপর বিশেষ গুরুত্বারোপ করেন।



















