ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

্যাবের জালে দুমকিতে ইসলামী যুব আন্দোলনের সাবেক নেতা, আটক ২ মাদক কারবারি ‎ ‎

Reporter Name
  • Update Time : ০৩:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৩১ Time View
Print

মোঃ সজিব সরদার
‎স্টাফ রিপোর্টারঃ ​পটুয়াখালীর দুমকিতে বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের সাবেক প্রচার সম্পাদক সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)। সনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬ টায় উপজেলার পায়রা সেতু টোল প্লাজা ও কার্তিকপাশা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎​গ্রেপ্তারকৃতরা হলেন—দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার (৩৩) এবং কার্তিকপাশা এলাকার আনোয়ার মৃধার ছেলে মো. জামাল মৃধা (৩৪)।

‎​র‍্যাব-৮, সিপিসি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, সাকুরা পরিবহনের একটি বাসে করে মাদকের একটি বড় চালান পটুয়াখালীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। বাসটিতে তল্লাশি চালিয়ে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ সুমন হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়।

‎​পরবর্তীতে আটকের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে কার্তিকপাশা মোড় এলাকায় অভিযান চালিয়ে দ্বিতীয় সহযোগী জামাল মৃধাকে গ্রেপ্তার করা হয়।

‎​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় দুমকি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দুমকি থানার মামলা নং-০২, জিআর নং-৩৮ (তারিখ: ৫ জুন ২০২৬) হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

‎​দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, “র‍্যাবের দায়ের করা মামলাটি আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে এবং গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

‎# বার্তা প্রেরক:-
‎​মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ
‎মোবাইল: ০১৬১২১৭৯৯৬৭
‎তারিখ: ০৬.০৬.২০২৬ ইং

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

্যাবের জালে দুমকিতে ইসলামী যুব আন্দোলনের সাবেক নেতা, আটক ২ মাদক কারবারি ‎ ‎

Update Time : ০৩:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬