চটগ্রামের রাউজান হাফেজ কারী মৌলানা আব্দুস সোবহান শাহার ৩৬তম ওরশ শরীফ সম্পন্ন
- Update Time : ০২:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ৪৮ Time View

★ সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম)
রাউজান উপজেলার ৭নং রাউজান সদর ইউনিয়নস্থ কেউটিয়া গ্রামের অলিয়ে কামেল হাফিজুল হাদিস হাফেজ কারী মৌলানা আব্দুস ছোবাহান শাহ্ (র:) এর ৩৬তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ হুজুরের নাতি, সোবাহান শাহ্ দরবারের জিম্মাদার ও সাজ্জাদানশীন মাওলানা নুরুল করিম মামুনের সার্বিক ব্যবস্থাপনায় ও এলাকাবাসীর সহযোগিতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা জুন বৃহস্পতিবার দিনব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে হুজুরের মাজার প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্য ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, মাজার সাজানো, মাজারে পুষ্পস্তবক, অর্পণ হুজুরের জীবনী আলোচনা, মিলাদ ও জিকির মাহফিল। পরিশেষে আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়। ওরশ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করেন সোবাহান শাহ্ দরবারের জিম্মাদার ও সাজ্জাদানশীন মাওলানা নুরুল করিম মামুন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন গহিরা কামিল মাদ্রাসার প্রধান মুফাচ্ছির মাওলানা এহসান উল্লাহ খান আলকাদেরী। উদ্বোধক ছিলেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরী। শায়ের মাওলানা মোঃ তারেকের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া নেছারিয়া মাদ্রাসার মুদাররিছ মাওলানা ইলিয়াস করিম আলকাদেরী। নাতে মোস্তফা (স:) পরিবেশনা করেন শায়ের মাওলানা সৈয়দ মোঃ এহসান কাদের। এতে বিশেষ অতিথি ছিলেন কদলপুর নক্সবন্দী দরবারের একনিষ্ঠ খাদেম শাহজাদা আলী আকবর বাছা, কদলপুর হামিদিয়া মাদ্রাসার মুদাররিছ মাওলানা মোঃ হারুন আল কাদেরী, মাওলানা আলী আকবর তৈয়বী, সংগঠক মোঃ নাজিম উদ্দিন, তছলিম উদ্দিন বাদশা, মাওলানা মোঃ মাসুদ সহ বিভিন্ন দরবারের আওলাদ ও অসংখ্য আলেম ওলামাবৃন্দ। জিকিরে ছে’মা মাহফিল পরিচালনা করেন মাইজভাণ্ডারী সঙ্গীত শিল্পী মোঃ মেহেদী হাসান।




















