সুবলকাটিতে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম নামযজ্ঞে ভক্তদের ঢল অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশংসিত জাকির হোসেন
- Update Time : ১২:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ৯৫ Time View

মোঃ এমদাদুল হক মনিরামপুর প্রতিনিধি :
যশোরের মনিরামপুর উপজেলার ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের সুবলকাটি রাজবংশী পাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ বার্ষিক অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম নামযজ্ঞানুষ্ঠান। তিন দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে হাজারো ভক্ত, সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব মোঃ জাকির হোসেন। এ সময় তিনি আয়োজকদের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাজ্জাজ বিন সোলাইমান, সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মুন্না, আলমগীর হোসেন, সাজু আহমেদ, আইয়ুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
বক্তারা বলেন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা এবং সাধারণ মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জাকির হোসেন। একজন সংবাদকর্মী হিসেবে তিনি যেমন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কথা তুলে ধরছেন, তেমনি একজন সমাজসেবক হিসেবেও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
স্থানীয়দের মতে, ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জাকির হোসেনের সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। ফলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম ইতোমধ্যে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। স্থানীয় জনগণের প্রত্যাশা, সুযোগ পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সক্ষম হবেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়


















