ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে জনবান্ধব প্রশাসনের প্রতিশ্রুতি নতুন ইউএনওর

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ১৯ Time View
Print

‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টায় উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

‎দায়িত্ব গ্রহণ উপলক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

‎জানা গেছে, আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এর আগে দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামুখী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন।

‎দুমকিতে যোগদান করে নবাগত ইউএনও বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করবেন। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

‎নবাগত ইউএনওর আগমনে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সচেতন মহল। তাঁরা মনে করেন, তাঁর নেতৃত্বে দুমকির উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও জনমুখী হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দুমকিতে জনবান্ধব প্রশাসনের প্রতিশ্রুতি নতুন ইউএনওর

Update Time : ১০:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬