ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল বুধবার যশোরে আসছেন নাসির উদ্দিন পাটোয়ারী

Reporter Name
  • Update Time : ১০:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ৩৯ Time View
Print

যশোর জেলা প্রতিনিধি:
সাম্প্রতিক সময়ে ভারত থেকে সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ করানোর (পুশ-ইন) অভিযোগের প্রেক্ষাপটে স্থানীয় পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে আগামীকাল বুধবার (৩ জুন) যশোরের বেনাপোল সীমান্তে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। সীমান্ত নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং স্থানীয় বাস্তবতা পর্যবেক্ষণ করাই তাঁর এই সফরের মূল উদ্দেশ্য।

জানা গেছে, সফরকালে তিনি স্থানীয় গ্রামবাসী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন।

নাসির উদ্দিন পাটোয়ারী এক বার্তায় জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে যেকোনো সীমান্ত-সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত—এটাই তাঁদের মূল প্রত্যাশা।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার সকাল ১১:৩০ মিনিটে তিনি বেনাপোল সীমান্তে আগমন করবেন। এরপর বেলা ১১:৪৫ মিনিটে সাদিপুর সীমান্ত পরিদর্শন করবেন। সফর শেষে দুপুর ১:০০ মিনিটে বেনাপোলের পর্যটন হোটেলের লবিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেস ব্রিফিং করবেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আগামীকাল বুধবার যশোরে আসছেন নাসির উদ্দিন পাটোয়ারী

Update Time : ১০:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬