ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / ৬ Time View
Print

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী;সোনাগাজীতে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
কিশোর গ্যাং, অবৈধ বালু উত্তোলন ও জননিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানের আশ্বাস
ছোট ও বড় ফেনী নদীতে বালু উত্তোলনে হুমকিতে ব্রিজ, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে সরকার অপরাধ দমন, কিশোর গ্যাং নির্মূল, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। এজন্য প্রশাসনের পাশাপাশি জনগণেরও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদ-এ মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “সরকারের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা নির্বাচনের সময় জনগণকে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছি। ইতোমধ্যে অনেক ক্ষেত্রে সফলতাও এসেছে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস দমনে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।”
অবৈধ বালু উত্তোলনে হুমকিতে মুহুরী প্রজেক্ট ও সাহেবের ঘাট ব্রিজ
ছোট ফেনী নদী ও বড় ফেনী নদীর আশপাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং স্থানান্তরের কারণে মুহুরী প্রজেক্ট ব্রিজ ও সাহেবের ঘাট ব্রিজ হুমকির মুখে পড়েছে—এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রশাসনকে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এবং তারা কাজ করছে বলে আমাকে জানিয়েছে। নদী ও ব্রিজ রক্ষায় সরকার কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করবে না।”
মন্ত্রী আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন হওয়ায় ইতোমধ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ও বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপির শীর্ষ নেতাদের জন্য দোয়া কামনা
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
তিনি বলেন, “দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। আগামী দিনগুলোতে মানুষ আরও ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে।”
স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতি
এসময় উপস্থিত ছিলেন জয়নাল আবদীন বাবলু, জামাল উদ্দিন সেন্টু, সৈয়দ আলম ভূঁইয়া, আলমগীর হোসেন, শামছুউদ্দিন খোকন, ড. নিজাম উদ্দিন, আবু মোবারক ডিপি দুলাল, মঞ্জুর হোসেন বাবর, খুরশিদ আলম ভূঁইয়া, ইকবাল হোসেন ও রাসেল হামিদিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নদীভাঙন এলাকা পরিদর্শন
পরে বিকেলে মন্ত্রী বগাদানা ইউনিয়ন-এর কাজীরহাট পুরাতন মসজিদ সংলগ্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

Update Time : ১০:১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬