ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের সন্ত্রাসী অনির কাছ থেকে অস্ত্র ও সহযোগি তানভীরের কাছথেকে চাকু উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৮:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / ১৮ Time View
Print

জেলা প্রতিনিধি যশোর: যশোর শহরের শংকরপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান অনি ও তার সহযোগী তানভীর আহমেদকে অস্ত্র, গুলি ও চাকুসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধার পর শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের ঘেরের টংঘরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অনিক হাসান অনি শংকরপুর এলাকার আলতাফ হোসেন আলতুর ছেলে ও আটক তানভীর আহমেদ চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুলের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম মঙ্গলবার দুপুরে এক সংবাদসম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাদেরকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে অনিক হাসান অনির কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তানভীর আহমেদের প্যান্টের পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অনিক হাসান অনি শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। এছাড়া সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অপরদিকে তানভীর আহমেদের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় মামলার পর তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোরের সন্ত্রাসী অনির কাছ থেকে অস্ত্র ও সহযোগি তানভীরের কাছথেকে চাকু উদ্ধার

Update Time : ০৮:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬