ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : ০৮:৫১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / ৩৮ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাংসের খাল পুনঃখনন কার্যক্রমে বাধা প্রদান এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে (সোমবার) বিকাল ৫ টায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় কৃষক ও সাধারণ জনগণ। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক মোঃ সালাউদ্দিন, মোফাজ্জল হোসেন, কৃষক আবুল কালাম আজাদ, মাওলানা আবুজার রহমান,ওয়াজেদ আলী, ইব্রাহিম খলিল, আবুজার গাজী, আলামিন হোসেন সহ আরো অনেকে। মানববন্ধনে মোফাজ্জেল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পাংসের খাল ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষি উৎপাদন, পানি নিষ্কাশন এবং স্থানীয় জনজীবনে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। এসব সমস্যা নিরসনের লক্ষ্যে সরকারি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হলে বেসরকারি সংস্থা সুশীলন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অপপ্রচার চালিয়ে প্রকল্প বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করছে। শিক্ষক সালাউদ্দিন বলেন, সুশীলন এনজিও ভুমি খাদক এরা যে জমির উপরে চোখ দেয় সেই জমির মালিকদের দেশছাড়া করে। এই প্রভাব দেখিয়ে সরকারি খাল দখল করে পানি প্রবাহ বাধা সৃষ্টি করে আসছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল খননের বাধা প্রদান করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তারা আরও বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার কৃষকরা উপকৃত হবেন, জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাই জনস্বার্থে চলমান এই কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা বন্ধ করতে হবে।মানববন্ধন থেকে বক্তারা অপপ্রচার ও উন্নয়নমূলক কাজে বাধা প্রদানকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পরে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে বড় ধরনের কর্মসূচি দেয়ার ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

Update Time : ০৮:৫১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬