ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪নং বাহাগিলী ইউনিয়নে পরিবর্তনের হাওয়া, জনসমর্থনে এগিয়ে দৈনিক বাংলাদেশের চিত্র নিউজ এর সহকারী সম্পাদক মোকাদ্দেস হোসেন নবাব

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ২১ Time View
Print

বিশেষ প্রতিবেদক, কিশোরগঞ্জ:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৪নং বাহাগিলী ইউনিয়নে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। সাধারণ মানুষের অধিকার আদায়, সামাজিক উন্নয়ন এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মোঃ মোকাদ্দেস হোসেন (নবাব)। তিনি বর্তমানে দৈনিক ‘বাংলাদেশের চিত্র’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
ইতিমধ্যেই ৪নং বাহাগিলী ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে তিনি এবার গণমানুষের প্রতিনিধি হিসেবে মাঠে নেমেছেন।
“ইনশাআল্লাহ, আসন্ন ৪নং বাহাগিলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার ইউনিয়নের সর্বস্তরের সকল মেহনতি মানুষ ও সচেতন জনগণের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। আমি আপনাদের পবিত্র আমানতের মর্যাদা রক্ষা করতে জীবন দিয়ে হলেও লড়াই করব।”
তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ব্যক্ত করেন যে, নির্বাচিত হলে ৪নং বাহাগিলী ইউনিয়নে কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং অন্যায়-অত্যাচার বরদাশত করা হবে না। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি ও আইনি সব সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে।
সাংবাদিক নবাব আরও বলেন, “একটি আদর্শ সমাজ গঠনে দেশের প্রচলিত সংবিধান ও ইসলামিক শরিয়তের বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অঙ্গীকার করছি, জনগণের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ সংবিধান এবং ইসলামিক শরিয়ত অনুযায়ী যা যা করা প্রয়োজন, আমি তার সর্বোচ্চ প্রয়োগ করব। ইনশাআল্লাহ, শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে আমি একাই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।”
ভোটারদের উদ্দেশ্যে নিঃস্বার্থ ও সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এই তরুণ ও সাহসী সাংবাদিক নেতা বলেন, “আপনারা যদি কোনো প্রকার প্রলোভন ছাড়া, সম্পূর্ণ বিনা স্বার্থে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তবে আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করার সুযোগ পাব। আপনাদের অধিকারের দাবিতে আমি রাজপথ থেকে সংসদ—সবখানেই সোচ্চার থাকব।”
গণতন্ত্রে যোগ্যতার মূল্যায়ন হওয়া উচিত।
আপনারা যদি আমার চেয়েও বেশি যোগ্য, সৎ এবং জনকল্যাণমুখী কোনো প্রার্থী খুঁজে পান, তবে আপনারা নিজ দায়িত্বে ও নিঃস্বার্থভাবে তাকেও সমর্থন দিতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই।
কারণ আমার মূল লক্ষ্য পদের লোভ নয়, বরং বাহাগিলী ইউনিয়নের মানুষের কল্যাণ সাধন করা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪নং বাহাগিলী ইউনিয়নে পরিবর্তনের হাওয়া, জনসমর্থনে এগিয়ে দৈনিক বাংলাদেশের চিত্র নিউজ এর সহকারী সম্পাদক মোকাদ্দেস হোসেন নবাব

Update Time : ০৯:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬