বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জন্য রোগ মুক্তির জন্য দোয়া কামনা
- Update Time : ১১:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ৩৯ Time View

মুক্তার হোসেন(চট্টগ্রাম প্রতিনিধি):
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজান এর মাননীয় সাংসদ জননেতা জনাব আলহাজ্ব গিয়াসউদ্দীন কাদের চৌধুরী এম পি মহোদয়ের আশু রোগ মুক্তি কামনায় ১৬ই মে রোজ শনিবার রাউজান ১৪ নং বাগোয়ান ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল এর যৌথ উদ্যোগে রাউজান উপজেলা যুবদল নেতা সেলিম উদ্দীন এর সভাপতিত্বে ও বিএনপি নেতা এপিপি এডভোকেট মফিজ উদ্দিন ইমন এর সঞ্চালনায় ইউনিয়ন এর লাম্বুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলার সাবেক ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রদল এর সাবেক সভাপতি লিটন মহাজন লিটু, রাউজান উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: রফিক, বাগোয়ান ইউনিয়ন বিএনপি নেতা এম ইয়াকুব আলী, আমিন মেম্বার, কাশেম মেম্বার, যুবদল নেতা আকবর, টিটু চৌধুরী, সেলিম, বিএনপি নেতা মো রফিক, মো: উসমান, এডভোকেট সাজ্জাদ, যুবদল নেতা হাসান মুরাদ, ছাত্রদল নেতা মুরাদুল আলম, পারভেজ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইলিয়াস তালুকদার, যুগ্ম আহবায়ক নূর নবী, মীর আহমেদ, রনি, সোহেল, মানিক, মহিউদ্দিন চৌধুরী, দিদার, আজম, শাহাবু, আসিফ প্রমুখ।




















