👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়

জসীমউদ্দিন, মানিকছড়ি:
  • Update Time : ০৮:২১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) খাগড়াছড়ি জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাচিং প্রু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবদুল ওয়াদুদ ভূইয়া। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার সাদাত।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও পর্যটন খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে খাগড়াছড়িকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত জেলায় পরিণত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন অংশগ্রহণ করেন। তাঁরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত প্রস্তাব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি খাগড়াছড়ির সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে খাগড়াছড়ির উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং জেলার মানুষের আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে।

আয়োজনে: জেলা প্রশাসন, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়

Update Time : ০৮:২১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬