আগৈলঝাড়ায় মসজিদের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ককটেল বোমা উদ্ধার
- Update Time : ০৮:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৮ Time View

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ফুলশ্রী গ্রামের নুরের মদিনা মসজিদের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে হাতবোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় বস্তু দুটি উদ্ধার করা হয়। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুগুলো পূর্বে থানায় হামলার পরিকল্পনা এবং দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা থাকতে পারে বলেও পুলিশের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
উদ্ধার হওয়া বোমা ২ টি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।





















