আগামীকাল রাতভর ৮ দলের মহারণ! বসুনিয়া পাড়া প্রিমিয়ার লিগের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে
- Update Time : ০৭:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৭ Time View

‘মাদক ছাড়ুন, খেলার মাঠে ফিরুন! খেলবে সবাই, জিতবে সেরা দল!’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী বসুনিয়া পাড়ায় আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে এক রাতের জমজমাট নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ‘বসুনিয়া পাড়া প্রিমিয়ার লিগ (BPL) সিজন-৩’।
দক্ষিণ বাহাগিলী বসুনিয়া পাড়া চাচা-ভাতিজা স্পোর্টিং ক্লাবের আয়োজনে আগামীকাল সন্ধ্যা ৭টায় উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। একই রাতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সব ম্যাচ, ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
টুর্নামেন্টকে সামনে রেখে মাঠে চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। ফ্লাডলাইটের আলোয় মাঠ আলোকিত করা, পিচ পরিচর্যা, সীমানা নির্ধারণ এবং দর্শকদের বসার ব্যবস্থা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। আয়োজনকে সফল ও উপভোগ্য করে তুলতে মাঠজুড়ে চলছে নানা প্রস্তুতি।
আয়োজক সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিটি দলের অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ১৮ হাজার টাকা এবং রানার্সআপ দলের জন্য ১৪ হাজার টাকার আকর্ষণীয় পুরস্কার।
এক রাতেই শুরু থেকে ফাইনাল পর্যন্ত অনুষ্ঠিতব্য এই ক্রিকেট আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদন, পারস্পরিক সম্প্রীতি ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করা সম্ভব হবে।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ উপভোগ করতে সকল দর্শক ও ক্রীড়াপ্রেমীকে মাঠে উপস্থিত থাকার জন্য চাচা-ভাতিজা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
যোগাযোগ:
গোলাম মির্জা:০১৭৯৩-৯৩৮২২৩
বাবু:০১৩৩৩-৪০৬১১৩


























