👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎

গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধি
  • Update Time : ০৬:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ২৪ Time View
Print

‎‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পরিষদ চত্বরে এসে শেষ হয়।
‎পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর।
‎সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন, উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো. জামাল উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আবু তাহের, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সোহাগ রানা, উপজেলা মৎস্য অফিসার মো. রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম (মুজাহিদ), হরিপুর থানার এসআই সাজ্জাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আনোয়ার হোসেন, উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথ,উপজেলা তথ্য আপা  দিলরুবা, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার রুমা বেগম, রানীশংকৈল-ঠাকুরগাঁও,উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মঈনুদ্দীন আল  মাদানী সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। খামারিদের প্রশিক্ষণ, টিকা, চিকিৎসা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাত রপ্তানিমুখী হয়ে উঠবে। এ জন্য সরকারি দপ্তর, খামারি ও রাজনৈতিক নেতাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
‎সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারি, যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎

Update Time : ০৬:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬