শ্যামনগরে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন
- Update Time : ০৮:১১:২০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১২ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকরা র্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করা হয়েছে।শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ৩ মে (রবিবার) সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির এর সভাপতিত্বে র্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো স্থানীয় সাংবাদকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বেলাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আবু কওসার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর কাদের, প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান সহ অন্যান্য সদস্য বৃন্দ । এ সময় সাংবাদিকরা বলেন, সাংবাদিক হত্যা, মিথ্যা মামলা, হয়রানী সহ সকল নির্যাতন বন্ধ করতে হবে,তারা আরো বলেন,বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী পালিত হয়, যার মূল লক্ষ্য সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় অনুমোদিত এই দিনটি বাংলাদেশেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মসচী মধ্য দিয়ে পালিত হয়ে থাকে সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতিমালা অনুসরণ, গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা করা। এবারের প্রতিপাদ্য ছিল, ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

















