সংবাদ শিরোনাম :
কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন
মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
- Update Time : ০৮:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ৩ Time View

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর অসুস্থ হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, বরেয়া গ্রামের মনি পাড়ের ছেলে মো. আরাফাত (১৬) এবং একই গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫)।
আহতদের মধ্যে রয়েছেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুইজনের মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় বরেয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tag :




















