শ্যামনগরে প্রণোদনার বীজ ও সার পেলেন ২ হাজার ৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক
- Update Time : ০৯:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৪ Time View

কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম সোলায়মান কবির ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওলিউর ইসলাম। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের আমদানিনির্ভরতা কমাতে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে। কোনো আবাদি জমি যেন অনাবাদি না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। সরকারি এই প্রণোদনার বীজ ও সার সঠিকভাবে কাজে লাগিয়ে কৃষকরা নিজেদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের কৃষি উৎপাদনে বড় ভূমিকা রাখবেন বলে আমি আশা করি। কৃষি অফিস সূত্রে জানা যায়, এ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ হাজার ৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে সরিষা, মুগডাল ও খেসারির বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।





















