👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি জেলা প্রতিনিধি:
  • Update Time : ০৯:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

ঝালকাঠির জেলার রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মোঃ সৈকত আহম্মেদ সাইফুল (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার শুক্তাগড় এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সৈকত আহম্মেদ সাইফুল শুক্তাগড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ আঃ সাদেক খলিফা। তিনি ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, রাজাপুর থানার মামলা নম্বর ৩৪ (১০) ২৬-এর সন্দিগ্ধ আসামি তিনি। গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে রাজাপুর থানায় মামলাটি করা হয়। মামলার এফআইআর নম্বর ৩৪ এবং জিআর নম্বর ১৭৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল জানান, রোববার রাতে নিজ বাড়ি থেকে সৈকত আহম্মেদ সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

Update Time : ০৯:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬