👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে রংপুর সিটি কর্পোরেশন

আজিজ,রংপুর প্রতিনিধি
  • Update Time : ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৭ Time View
Print

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের হোসেন নগর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছে রংপুর সিটি কর্পোরেশন। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পুনর্বাসন ও দুর্দশা লাঘবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের এই দুর্দিনে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে নগরবাসীর পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রংপুর সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। নগরবাসীর সুখে-দুঃখে পাশে থাকা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সিটি কর্পোরেশন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে রংপুর সিটি কর্পোরেশন

Update Time : ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬