সংবাদ শিরোনাম :
কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
হযরত আলী, কালিগঞ্জ প্রতিনিধি;
- Update Time : ০৯:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ১২ Time View

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী গ্রামে পুকুরের পানিতে ডুবে কুরাইশা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুরাইশা আক্তার নেংগী গ্রামের মোঃ মাহবুবুর রহমানের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।
পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
Tag :




















