ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : ১১:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৫ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে গৃহীত প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুর ২ টার সময় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু সুশৃঙ্খল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ। অনুষ্ঠানে মোট ৩৫০ জন কৃষক এবং ৫০টি প্রতিষ্ঠানের মাঝে ৫টি করে নারিকেলের চারা, জৈব সার এবং ৫টি করে খুঁটি বিতরণ করা হয়। এই উদ্যোগের ফলে উপকুলীয় এলাকার কৃষকরা নারিকেল চাষে আরও উৎসাহিত হবেন এবং ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ

Update Time : ১১:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬