রাজশাহীর তানোর উপজেলার কচুয়া গ্রামের কালভার্ট ও রাস্তা নিয়ে চরম দুর্ভোগে জনসাধারণ
- Update Time : ১১:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৬ Time View

মো: এরশাদ আলী,স্টাফ রিপোর্টার:
রাজশাহী জেলাধীন তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের কচুয়া গ্রামের কালভার্ট ও দীর্ঘ রাস্তা নিয়ে চরম দুর্ভোগ সকল প্রকার জনজীবনে।জানা যায় যে উক্ত কালভার্ট ভেঙে নতুন রুপে তৈরি করার জন্য কয়েক মাস আগে মাটি খনন করেন ঠিকাদার। আরো জানা যায় যে কালভার্ট থেকে সামনের দিকের দীর্ঘ মাটির রাস্তা কার্পেটিং করার জন্য মাটি খনন করেন ঠিকাদার।জনসাধারণের অভিযোগ কালভার্টের জন্য খনন কৃত গর্ত করা কয়েক মাস হয়ে গেলও ব্যবহারকৃত অতি জরুরি তাদের কালভার্টর কাজের যেন আর কিছুই অগ্রগতি হয়নি। খনন করা গর্ত যেন বর্তমানে জনসাধারণের মরন ফাঁদ, যে কোন মুহূর্তে গর্তের পাশ ঘেঁষে চলাচলরত ছোট শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ সহ সকল প্রকার জনসাধারণ গভীর গর্তে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। তথ্য মতে অন্যদিকে দীর্ঘ রাস্তার মাটি কেটে রাখায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। জনসাধারণের প্রাণের দাবি যেন দ্রুত কালভার্টের ও রাস্তার সঠিকভাবে কাজ সম্পূর্ণ করা হয়।
এই মর্মে তানোর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খান উপজেলা প্রকৌশলী কে জানাতে বলেন। উপজেলা প্রকৌশলী জনাব নুরনাহার বৃষ্টি জনিত কারন সেই সাথে ফারাবির ঠিকাদার অসীম কে প্রধান দায়ী করে বলেন ঠিকাদার অলস, ঠিকাদার নিয়ম অনুসারে কাজ না করার জন্যই এমন সমস্যা সৃষ্টি হয়েছে। দ্রুত কাজ শেষ করার আশ্বাস প্রদান করেন তানোর উপজেলা প্রকৌশলী নুরনাহার।









