রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
- Update Time : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৬ Time View

সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি,রংপুরঃ
রংপুর মহানগরীর হাজীরহাট থানার বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই ফারহান কাজী, এএসআই সুবোধ কুমার কার্জি ও সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।
অভিযান চলাকালে সিআর-৩০৫৫/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ জিয়ারুল ইসলামকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ১০টার দিকে হাজীরহাট থানাধীন দক্ষিণ কামদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জিয়ারুল ইসলাম জগদীশপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে দক্ষিণ কামদেবপুর, হাজীরহাট মেট্রো থানার অধীনে বসবাস করছিলেন। তিনি নুর ইসলাম ওরফে নুরু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় কোনো ভিকটিম বা আলামত উদ্ধার হয়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, অভিযানের সময় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছে হাজীরহাট থানা পুলিশ।



















