ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে অবৈধ সার মজুদের বিরুদ্ধে অভিযান: ৭৭৩ বস্তা জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ রিপন ইসলাম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
  • Update Time : ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View
Print

মোঃ রিপন ইসলাম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলায় অবৈধভাবে মজুত করে রাখা ৭৭৩ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে নিয়মবহির্ভূতভাবে সার মজুত করার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বালারপুকুর স্বপনবাজার ও টেংগনমারী এলাকায় এ পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, বালারপুকুর স্বপনবাজারের ‘মুয়াজ এন্টারপ্রাইজ’ থেকে ৪০৯ বস্তা এমওপি ও ৫৫ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, টেংগনমারী এলাকার ‘মাহফুজ ট্রেডার্স’ থেকে ১৫০ বস্তা টিএসপি, ১২০ বস্তা এমওপি, ৩৫ বস্তা ডিএপি ও ৪ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, বিপুল পরিমাণ সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং পরবর্তীতে চড়া দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। কৃষকদের স্বার্থ রক্ষায় অবৈধ সার মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নীলফামারীতে অবৈধ সার মজুদের বিরুদ্ধে অভিযান: ৭৭৩ বস্তা জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬