👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৫ Time View
Print

‎‎

‎হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিবেদকঃঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে হরিপুর থানা পুলিশ।
‎বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের কালিতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানা পুলিশ কালিতলা এলাকায় অভিযানে যায়। এ সময় কালিতলা গ্রামে মো. জেনারুল ইসলাম পিতা- ফারিজ উদ্দিন এর বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর উপস্থিত সাক্ষীদের সামনে ওই যুবককে থামিয়ে তল্লাশি কআলিরা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
‎আটক ব্যক্তির নাম মো. মারুফ আলি মিজান (২০)। তিনি হরিপুর উপজেলার বনগাঁও (কালিতলা) গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।হরিপুর থানা পুলিশ আরও জানায়, আটক মিজানের বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় হরিপুরে মাঝেমধ্যেই মাদক উদ্ধারের ঘটনা ঘটে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা কমবে বলে মনে করেন তারা।
‎মাদকের বিরুদ্ধে হরিপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হরিপুর থানা পুলিশ।
‎
‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

Update Time : ১১:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬