হরিপুরে জুলাই দিবসে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত
- Update Time : ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ৬১ Time View

গোলাম রব্বানী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “জুলাই দিবস”। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জুলাই দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো. জামাল উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সোহাগ রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম (মুজাহিদ),উপজেলা মৎস্য অফিসার,মো. রাকিবুল ইসলাম এবং উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মঈনুদ্দীন আল মাদানী,হরিপুর উপজেলা ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মো.সাইফুর রহমান, সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং দেশ ও জাতির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা মহান আল্লাহর কাছে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
গোলাম রব্বানী
হরিপুর ঠাকুরগাঁও
০১৭৮৮০৭৩৪৪০
১৬ জুলাই ২০২৬ ইং।

























