হরিপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি আলোচনা সভা পুরস্কৃত সফল মৎস্য চাষিরা
- Update Time : ০২:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ২৩ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র্যালি আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মৎস্য চাষের প্রসার, মাছ উৎপাদন বৃদ্ধি এবং সফল চাষিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ দেওয়া হয়।
রবিবার (১৬-১৮ আগষ্ট), জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্যাপনে উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজন করেন । এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্যাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট পুরস্কার প্রদান’ করা হয়েছে।
কর্মসূচির আওতায় উপজেলা পরিষদের পুকুর ‘আমাই দিঘী’তে ৩০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর, মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সেক্রেটারী আবুতাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়েজ মোহাম্মদ জামান ।
আলোচনা সভায় মৎস্য খাতের সম্ভাবনা, মাছ চাষে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার এবং স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়গুলো গুরুত্ব পায়। মাছ চাষে সফল ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে অন্য চাষিদেরও এ খাতে আরও উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত মৎস্যচাষিদের মধ্যে উপজেলা সফল মৎস্য চাষি মো. আব্দুল কুদ্দুস,মো. শামসুল হক ও মো.জাবেদ আলীকে ক্রেস্ট ও সনদ পুরস্কার দেওয়ার আয়োজন ছিল অন্যতম প্রধান আকর্ষণ। স্থানীয় পর্যায়ে যারা মাছ চাষ করে সাফল্য অর্জন করেছেন, তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। এর মাধ্যমে মৎস্যচাষকে লাভজনক পেশা হিসেবে আরও জনপ্রিয় করার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর এর মতে, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে মৎস্য খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান সৃষ্টি, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং পরিবারের আয় বাড়াতে মাছ চাষ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের মাছ, মানসম্মত পোনা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানো প্রয়োজন।
হরিপুরের মতো উপজেলা পর্যায়ে মৎস্যচাষিদের নিয়ে এ ধরনের আলোচনা সভা ও পুরস্কার প্রদান কর্মসূচি চাষিদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করতে পারে। একই সঙ্গে নতুন চাষিরা অভিজ্ঞ ও সফল চাষিদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে মাছ চাষে এগিয়ে আসতে পারেন।
হরিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আমাইদিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় মৎস্য পক্ষের এ আয়োজনের মূল লক্ষ্য ছিল মৎস্যসম্পদের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি, মাছ উৎপাদনে উৎসাহ বৃদ্ধি এবং সফল মৎস্যচাষিদের স্বীকৃতি দেওয়া। হরিপুরে আয়োজিত অনুষ্ঠানটি সেই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।
এ সময় তিনি বলেন, দেশীয় মাছ টিকিয়ে রাখা এবং মাছের উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়ভাবে মাছের পোনা অবমুক্ত ও জলাশয় সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।






















