👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৩:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

‎হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ‎৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি করেছেন হরিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
‎রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে উপজেলার দলীয় কার্যালয়ে বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। পরে  ব্যানার হাতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া সকল নেতা-কর্মীরা এ সময় ‘সফল হোক, সফল হোক’ স্লোগান দেন। র‍্যালিতে উপজেলা বিএনপির সভাপতি  উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন,উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের,৫নং হরিপুর  উপজেলা বিএনপির ইউনিয়ন সভাপতি মো. আব্দুল হামিদ মিলার,৬নং ভাতুরিয়া  উপজেলা বিএনপির ইউনিয়ন সভাপতি মো. মনোয়ার হোসেনসহ বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার আহ্বান জানানো হয় ।
‎
‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

Update Time : ০৩:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬