ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে জীবননগরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : ০৫:২০:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ২৯ Time View
Print

মো. রকি: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আবুল বাশার। আজ সোমবার বেলা ১১টায় জীবননগর প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল বাশার বলেন, একটি কুচক্রী মহল এবং সোহানুর জামান নামের এক ব্যক্তি পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়ো ভিডিওসহ বিভিন্ন কনটেন্টে তাঁকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি কখনো মাদকের সঙ্গে জড়িত ছিলাম না। আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগের প্রমাণ কেউ উপস্থাপন করতে পারলে আমি আইনের আওতায় জবাবদিহি করতে প্রস্তুত।” একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা বিচার-সালিশ পরিচালনার অভিযোগও তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।

সাবেক এই ইউপি সদস্য আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। রাজনৈতিক ও সামাজিকভাবে অর্জিত তাঁর এই সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের নোংরা অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি যাচাই-বাছাই ছাড়া যেকোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানান। পাশাপাশি, তাঁর মানহানির উদ্দেশ্যে মিথ্যা তথ্য তৈরি, প্রচার ও শেয়ারের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

একই সাথে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে জীবননগরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Update Time : ০৫:২০:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬