👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় জমি দখলের চেষ্টা ও পাকা ধান কাটার অভিযোগ,নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৩:২৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১ Time View
Print

সাতক্ষীরায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং জমিতে থাকা পাকা ধান কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এনামুল (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ৭৬ বছর বয়সী বৃদ্ধ মোঃ আবুল কাশেম।

লিখিত অভিযোগে আবুল কাশেম উল্লেখ করেন, গত ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে তাঁর অজ্ঞাতে ও অনুমতি ছাড়াই বিবাদী তাঁর জমিতে থাকা পাকা ধান কেটে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধান কাটার কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবুল কাশেমের আশঙ্কা, বিবাদী পুনরায় তাঁর জমিতে প্রবেশ করে পাকা ধান কেটে নিয়ে যেতে পারেন এবং ফসলের ক্ষতিসাধন করতে পারেন। বয়স ৭৬ বছর হওয়ায় একা এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা তাঁর পক্ষে কঠিন বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

ঘটনার পর পারিবারিকভাবে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান অভিযোগকারী। তিনি বিষয়টি তদন্ত করে বিবাদীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের জমি ও ফসলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সাতক্ষীরায় জমি দখলের চেষ্টা ও পাকা ধান কাটার অভিযোগ,নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ

Update Time : ০৩:২৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬